প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে। একের পর এক সিনেমা মুক্তির মিছিলে যোগ হলো ‘রাগী’। সিনেমাটি সারাদেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। এতে অনেক দিন পর দেখা মিলেছে চিত্রনায়িকা মুনমুনের। তিনি পর্দায় ফিরেছেন। তবে নায়িকা হিসেবে নয়, খলনায়িকা চরিত্রে। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমায় তাকে প্রথমবারের মতো এই চরিত্রে দেখা গেছে।
এ প্রসঙ্গে মুনমুন জানান, আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। সিনেমাটি দেখে দর্শকরাও খুব এনজয় করেছে। গল্পটাই মূল এখানে। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইল ছিলো। দর্শক সিনেমাটি দেখলে যেমন হেসেছে, কেঁদেছে আবার রেগেও গেছে।
তিনি আরও জানান, এখন থেকে খল চরিত্রে অভিনয় করব, আর নায়িকা হয়ে পর্দায় আসব না।