প্রবাস মেলা ডেস্ক: ভিয়েতনামে যাত্রীবাহী নৌকা উল্টে অন্তত ১৩ জন মারা গেছেন। স্থানীয় সময় ২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার দেশটির কেন্দ্রীয় সমুদ্রবন্দর হই আনের কাছাকাছি নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৩৬ জন পর্যটক, ২ শিশুসহ ৩ জন নাবিক ছিলেন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে কোষ্টগার্ড। স্থানীয় কমিউনিস্ট পার্টি প্রধান নগুয়েন সিহ ১৩ জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা এর বেশি কিছু করতে পারছি না, কারণ এখানে খুবই অন্ধকার।’ তিনি জানান, একটি পূর্ণ অভিযান চালানো হবে বলেও। তবে ভোর থেকে সেই কাজ শুরু করা ছাড়া আর উপায় নেই। নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে অভিযান চলছে বলে জানায় তারা। সকল পর্যটক ভিয়েতনামের নাগরিক বলে জানায় হই আন কর্তৃপক্ষ।
সূত্র: গার্ডিয়ান