প্রবাস মেলা ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে ভেঙে পড়েছে দুটি যুদ্ধবিমান। এতে বিমানের চালকেরা আহত হয়েছেন। প্রশিক্ষণরত অবস্থায় বিমান দুটিতে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই জোড়া দুর্ঘটনা ঘটে। মাঝ আকাশে দুর্ঘটনায় পড়া প্লেনগুলো হলো সুখোই ৩০ এবং মিরাজ ২০০০।
গোয়ালিয়রে বিমানবাহিনীর ঘাঁটি থেকে আকাশে উড়েছিল দুটি প্রশিক্ষণ বিমান।এ সময় সংঘর্ষের পর দুটি বিমানই ভেঙে পড়ে।এতে দুই চালক আহত হয়েছেন।বর্তমানে তাদের চিকিৎসা চলছে।তবে দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও জানা যায়নি।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড প্লেন ভেঙে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।
বিমানবাহিনী সূত্রে জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া মিরাজ ২০০০ বিমানটিতে একজন চালক ছিলেন। তবে সুখোই ৩০ বিমানটিতে চালকের সংখ্যা ছিল ২। এদের মধ্যে দুজন চালককে উদ্ধার করা হয়েছে। আহত হলেও তারা নিরাপদ আছেন। আরেকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
কর্তৃপক্ষ জানায়, বিমান দুটি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে সংঘর্ষের কারণ উদঘাটনে চেষ্টা চলছে।
এদিকে রাজস্থানেও শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনী আরও একটি বিমান। ভরতপুরে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে বিমানটি। সেখানেও উদ্ধারকাজ চলছে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার