প্রবাস মেলা ডেস্ক: অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতে মহারাষ্ট্র থেকে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মহারাষ্ট্রের থানে জেলার নাভি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ৪ মার্চ ২০২৩, শনিবার স্থানীয় পুলিশ জানিয়েছে। খবর এনডিটিভির।
নাভি মুম্বাইয়ের রাবালে পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, ৩ মার্চ ২০২৩, শুক্রবার নাভি মুম্বাইয়ের ঘনসালি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। কোনো প্রকার ভিসা এবং পাসপোর্ট ছাড়াই তারা এক বছরের মতো ওই এলাকায় বসবাস করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে।