প্রবাস মেলা ডেস্ক: ভারত সফররত প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত এআইডিসি (AIDC) টেকনোলজিস্ট এসোসিয়েশন অব ইন্ডিয়া সামিট ২০১৯ এর অনুষ্ঠানের ফাঁকে বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার দিয়েছেন।
এ সময় তারা টাইমস অব ইন্ডিয়ার প্রাক্তন সাংবাদিক জয়লক্ষ্মী সেনগুপ্ত এবং
ভারতের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্নেল জয়দীপ সেনগুপ্ত বীরচক্র এর হাতে প্রবাস মেলা তুলে দেন ।
জয়লক্ষ্মী সেনগুপ্ত কোলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েট ও বম্বে ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি কর্পোরেট ট্রেইনার, কাউন্সিলর এবং বই সম্পাদনার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উল্লেখ্য, জয়লক্ষ্মী সেনগুপ্তর বাবার বাড়ি খুলনা আর মায়ের বাড়ি ঢাকায় । দেশ ভাগের পর তারা কোলকাতা চলে আসেন।

অপরদিকে কর্নেল (অব.) জয়দীপ সেনগুপ্ত বীরচক্র ভারতের সামরিক বাহিনীতে প্যারা কম্যান্ডো স্পেশাল ফোর্স এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডস এর কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। ভারতের সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি বীরচক্র উপাধি লাভ করেন।
বর্তমানে কর্নেল (অব.) জয়দীপ সেনগুপ্ত বীরচক্র কর্পোরেট প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সী কাজে নিয়োজিত আছেন।
উল্লেখ্য, তার পৈত্রিক বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। দেশ ভাগের পর তারা কোলকাতা চলে আসেন।