প্রবাস মেলা ডেস্ক: ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশি আবেদনকারীদের জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময়সূচি এবং নিয়মাবলীতে কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে। নিচে বিস্তারিত নিয়মগুলো তুলে ধরা হলো—
স্লট খোলার সময়: পরবর্তী দুই সপ্তাহের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার বা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়। এটি সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের স্লট প্রাপ্যতার ওপর নির্ভর করবে।
বুকিংয়ের সময়সূচি: স্লট থাকা সাপেক্ষে নির্দিষ্ট দিনগুলোতে নিম্নোক্ত সময়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং খোলা থাকবে—
রোববার থেকে বৃহস্পতিবার: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
শনিবার: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।