প্রবাস মেলা ডেস্ক: ভবিষ্যৎমুখী আইন প্রণয়ন বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বহুদলীয় আমেরিকান ককাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বহুদলীয় আমেরিকান ককাসকে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবি-কাঠি।
তিনি বলেন, সামনে আরও আলোচনার অপেক্ষায় রইলাম!
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব নেতা আখতার হোসেন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ ছিলেন আলোচনায়।