শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: টলিউডে অনেক নায়িকা আছেন। তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার অভিনয় দক্ষতা প্রশংসাতীত। তার অভিনয় দর্শকদেরকে মুগ্ধ করে।
তার অভিনয়ের প্রশংসা শুধু টলিউডে নয় টলিউডের সীমানা ছাড়িয়ে বলিউডেও রয়েছে। জাতিস্মর, কৃষ্ণ কান্তের উইল, তাসের ঘর প্রভৃতি সিনেমাতে তাঁর অভিনয় চিরস্মরণীয় হয়ে আছে।
স্বস্তিকার বয়স এখন ৪০, তার মেয়ের বয়স ২১। তবে বয়স দিয়ে তাকে বিচার করতে গেলে তা হবে চরম মুর্খামি। তার লাস্যময়তা এখনো বজায় আছে পুরো মাত্রায়। আজও তিনি পুরুষদের হৃদয়ে ঝড় তোলেন।
তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বয়সকে হার মানিয়েছেন যিনি, তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় একথা বলতেই হয়।