রানা সাত্তার, চট্টগ্রাম: বড়দিনের আনন্দে মাতোয়ারা চট্টগ্রামসহ আশেপাশের মফস্বল শহর। শীতের আমেজের সঙ্গে উৎসবের উষ্ণতা গায়ে মাখতে শিশু পার্ক থেকে শুরু করে তিলোত্তমার ছোটো-বড় চার্চ সব জায়গাতেই ছেলে-মেয়ে ও বাচ্চাদের ভিড়। খ্রিস্টমাস মুডে এখন বাঙালিরাও পিছিয়ে নেই।
খ্রিস্টমাসের আনন্দে সেজে উঠেছে চট্টগ্রামের বেশ কিছু চার্চ,তারমধ্য সেন্ট প্লাসিড স্কুল, সেন্ট স্কলাস্টিকা স্কুল ছিল আনন্দে ভরপুর। চট্টগ্রামের পুরনো চার্চ গুলির মধ্যে অন্যতম হল জামাল খানের নির্মলা মারীয়ার চার্চ। বড়দিন উপলক্ষ্যে এখানেও সকাল থেকে শুরু হয়েছে ভিড়।
বড়দিন উপলক্ষ্যে রাজ্যের অন্য অন্য চার্চ গুলির পাশাপাশি অসংখ্য মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছেন এই চার্চেও। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার রাত ১২’টার সময় এই চার্চেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল।
জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশেষ প্রার্থনায় অংশগ্রহন করেছিল প্রায় দুই হাজার মানুষ। শুধু তাই নয়, প্রার্থনায় অংশ গ্রহণকারিদের মধ্যে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সব মিলিয়ে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বাঙালির শীতের আমেজের সঙ্গে উৎসবের উষ্ণতা।
শুধু তাই নয়, বড়দিন উপলক্ষ্যে ব প্রাচীন এই চার্চকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। পুরো চার্চটি ভরিয়ে তোলা হয়েছে আলোর মালায়। বড়দিন উপলক্ষে প্রত্যেক বছরের মত এই বছরও এই চার্চে দিনভর অসংখ্য মানুষের ভিড়।বাচ্চাদের জন্য ছবি তোলার জন্য ইভেন্ট।মাঝে মাঝে বড়দের সেল্ফি তুলতে দেখা যায়।সব মিলিয়ে সবাই মিলে একটু বড়দিনের ছুটি কাটালো বাঙ্গালীরাও।