আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদের কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বেলজিয়ামের একটি হলরুমে। ইউরোপে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন এটি। উক্ত অভিষেক অনুষ্ঠানে ইউরোপের সাংবাদিকরা ছাড়াও অংশগ্রহণ করেছেন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা। প্রবাসে সাংবাদিকতার গুরত্ব তুলে ধরবার জন্য মূলত এই সংগঠনটি।
ইউরোপে সাংবাদিকদের বৃহৎ সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিতীয় মেয়াদের কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে ইউরোপের প্রাণকেন্দ্র ব্রাসেলসে। ১৪ নভেম্বর ২০২১, রবিবার ২০২১ ব্রাসেলসের স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।
সংগঠনের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি, ফয়সাল আহমেদ দ্বীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, শরিফ আল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী ইতালির মজিবুর রহমান সরকার, প্রাগের মামুন হাসান, ফ্রান্সের তাপস বড়ুয়া রিপন, স্থানীয় কমিউনিটি নেতা, সাইদুর রহমান লিটন, সিদ্দিকুর রহমান, মানিক পাল, চয়ন কত সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত অলিউর বাংলাদেশ প্রেসক্লাবে সাংবাদিক, কমিউনিটি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। উল্লেখ থাকে যে, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের ইতালি সহ আরো কয়েকটি দেশের সাংবাদিকরা যুক্ত হতে পারেনি পারিবারিক সমস্যার জন্য।
গত এপ্রিলে করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইনে সরাসরি কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী দু’বছর জন্য চলতি কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ইউরোপের বিভিন্ন দেশে সাংবাদিক এবং বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের দিনগুলোতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দ্বিতীয়ত পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশ দূতাবাস বেলজিয়ামের মান্যবর রাষ্ট্রদূত দেশিয় মিডিয়ার পাশাপাশি স্ব স্ব দেশের স্থানীয় মিডিয়ার সাথে যুক্ত হয়ে কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা কথা তুলে ধরার পরামর্শ দেন।
অনুষ্ঠানে পাঁচ জন গুনী মানুষকে সম্মাননা এবং তিন জনকে ২০২১ সালের ইউরোপ সেরা সাংবাদিক নির্বাচিত করে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। তারা হলেন ইতালির আরটিভির প্রতিনিধি আসলামুজ্জামান, সময় টিভির স্পেন প্রতিনিধি সাইফুল আমিন, ডেইলি স্টারের পর্তুগাল প্রতিনিধি রাসেল আহম্মেদ।
সবশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।