প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়া- ৪ (কুমারখালী-খোকসা) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর হাতে প্রবাস মেলা। সম্প্রতি রাজধানীর পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকায় কর্মরত কুষ্টিয়া সাংবাদিক ফোরামের একটি অনুষ্ঠানের ফাঁকে মাননীয় সাংসদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে পত্রিকার সম্মানিত সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ।
এ সময় মাননীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ প্রবাসীদের নিয়ে প্রবাস মেলা’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মাননীয় সাংসদ তাঁর সময় -সুযোগ মত প্রবাস মেলা পত্রিকার অফিস ভিজিট করারও সদয় সম্মতি জ্ঞাপন করেন।