ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: ২৭ মে ২০১৯ রবিবার বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্সের স্থানীয় একটি হলে বাংলাদেশ থেকে আগত সাবেক ছাত্রলীগনেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষযক সম্পাদক, মশিউর রহমান চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়ামাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সহিদুল হক সহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল।
উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগর অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রচার সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও বেলজিয়াম আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা খোকন শরীফ, বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম সি জে কে এস এর কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিন জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়াম এর সাবেক সভাপতি ও উপদেষ্টা ড. ফারুক মির্জা, সহ সভাপতি বাবু বিধান দেব, সহ সভাপতি বাবু নিরঞ্জন চন্দ্র রয়, প্রচার সম্পাদক আখতারুজ্জামা, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাছেল, সদস্য ও দিলরুবা বেগম, রানামর্তুজা, আমির বাপ্পি, শাহিদা খানম রিতা, বেলজিয়াম যুব লীগ সভাপতি খালেদ মিনহাজ, সহ- সভাপতি হাসান আল মাসুদ, সম্পাদক – মোঃ আরিফ উদ্দিন সহ বেলজিয়ামের বিভিন্ন প্রান্ত থেকে আগত আওয়ামী পরিবারের সদস্য সদস্য, বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বেশ কিছু শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের শিশু কিশোর উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বেলজিয়াম প্রথম বাঙ্গালি কাউন্সিলর জনাব মোতাহের হোসেন চৌধুরী।
হাসান আল মাসুদের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি মশিউর রহমান ও সংগঠনে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি টানা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গত দশ বছরে দেশের অভাবনীয় উন্নয়নের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে বলেন, এই অসম্ভবকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা তার প্রচন্ড দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠনেতৃত্বের মাধ্যমে ।
তিনি বলেন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশে বিদেশে দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভাপতি তার বক্তব্যে, প্রধান অতিথিকে তার শত ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে সময় দেয়া ও বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদানের জন্য তার প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সার্বিক সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।