ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজ এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এ সময় বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত শাহাদৎ হোসেইন বেলজিয়াম আওয়ামী লীগ এর নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটে দিনটি উদযাপন করেন।
এ সময় বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক ছাড়াও বেলজিয়াম আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সিনিয়র সহ সভাপতি বিধান দেব, সহ সভাপতি নিরঞ্জন রায়, সহ সভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, সহ সভাপতি মনির হোসেন, উপদেষ্টা ড: ফারুক মিজা’, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, সদস্য হাছান, জুয়েল জিলানী সহ অনেকে উপস্থিত ছিলেন।