ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: বেলগো-বাংলা কালচারাল এসোসিয়েশন আয়োজনে বেলজিয়ামের লিয়াজ শহরে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।জাঁকজমক ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দূর প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে এই বনভোজনে দলমত-নির্বিশেষে নানা পেশার প্রবাসী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা, ছাত্রছাত্রী এবং অন্য দেশের নাগরিকেরাও উপস্থিত ছিলেন।
বেলজিয়ামের লিয়াজ শহরে উপকণ্ঠে ছায়া সুনিবিড় এক মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন সাইদুর রহমান লিটন। সংক্ষিপ্ত ব্যক্তবে সাইদুর রহমান লিটন ধন্যবাদ জানিয়ে বলেন, বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঙ্গালি সংস্কৃতির মূলধারার সাথে পরিচিত করানো ভীষণ প্রয়োজন। তা না হলে এখানে আমাদের বাঙালি স্বকীয়তা আস্তে আস্তে হারিয়ে যাবে। বাঙালি সংস্কৃতির মূল্যবোধ লালনের সাথে সাথে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিদের এখানকার (বেলজিয়ান) সমাজের মূলধারার সাথে পরিচয় করানোরও প্রয়োজনীয়তা আছে।
পরিচালনা করেন তপন রায়, শারিফুল ইসলাম মন্জু, চয়ন রায়, আশরাফ কিটু, সোহাগ, আক্কাস, জসিম, মামুন, মান্নান মিয়া, খোকন শীল, ওহেদ, রুবেল এবং রিপন।
সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার ব্রাসেলস টু ঢাকা ঢাকা টু ব্রাসেলস এয়ারটিকেট, এতে পুরস্কার ছিল নানা মূল্যবান সামগ্রী।