সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: শুক্রবার রাতে বাহরাইনের রাজধানী মানামার একটি হোটেলের কনফারেন্স রুমে বাহরাইন যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে দোয়া ও আলোচনা সভা করা হয়।
বাহরাইন যুবদলের সাধারণ সম্পাদক সুমন শাকিলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তরফদার।
তিনি বলেন “এখন বিবাদ-বিভক্তি নয় কিংবা নেতৃত্ব পাবার অভিপ্রায়ে কারো বিরুদ্ধে বিষাদগারও নয়। এখন সময় হচ্ছে পরস্পরের সহযোগী হয়ে ম্যাডামের মুক্তির পথ ত্বরান্বিত করার। ম্যাডাম মুক্তি পেলেই বাংলাদেশের গণতন্ত্রও শৃঙ্খলমুক্ত হবে।”

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাহরাইন যুবদলের সভাপতি আলাউদ্দিন গাজী।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী উপদেষ্ট জিল্লুর রহমান, বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক সোহেল আহমদ, আন্তর্জাতিক সম্পাদক বশির আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহারুপ হোসেন।
আরো বক্ত্যব রাখেন সাংস্কৃতিক দলের সভাপতি মনির হোসেন, সহ সভাপতি ফিরোজ, সহ সভাপতি মাঈনুদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক রিদয় মির্জা, মানামা মহানগর বিএনপির প্রচার সম্পাদক এসডি রুবেল, যুবদলের সহ সভাপতি রুপম সেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব খান, সহ সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নুরে আলম, যুব বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সহ আন্তর্জাতিক সম্পাদক কাজী দুলাল, মানামা মহানগর যুবদলের উপদেষ্টা ফয়েজ উল্লাহ আল তাসমা , যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ যুবদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করা হয়।