জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন ইউকে‘র মাহে রমজান ও সিয়াম সাধনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সবার সঙ্গে ক্ষমা ও দয়ার আচরণ করা, আত্মীয়-স্বজনের খোঁজ-খবর নেওয়া ও তাঁদের সাহায্য সহযোগিতা করার ধারাবাহিকতায় বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ১০ এপ্রিল ২০২৩, সোমবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইসলামে পবিত্র রমজানের তাৎপর্যে অনেক বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি ও আনুগত্য স্বীকার শিক্ষা দেয় যা ধর্মীয় বন্ধনে এবং রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। বৃহত্তর কুমিল্লা এসোশিয়েসন ইউকের আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি জনাব মুকিত হায়দার ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফোরকান চৌধুরীর সন্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন লিটন।

পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধা সোলায়মান কাজী সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। এছাড়া দূর দুরান্ত থেকে আগত বিভিন্ন কাউন্সিলের সন্মানিত কাউন্সিলর এবং সামাজিক ও রাজনৈতিক ধর্মপ্রাণ মুসলমানগণ উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সবশেষে রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সমস্ত বিশ্বের মুসলমানদের দুনিয়া ও আখেরাতের ক্ষমা সুন্দরের কামনায় মুনাজাত পরিচালনা করেন জনাব জলিল খান।