নাজমুল সুমন:ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি র পক্ষে মকিস মনসুর
অভিনন্দন জানিয়েছেন।
ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (বিবিসিসিআই) এর নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমদ, ডাইরেক্টর জেনারেল বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রেনু, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোহাইমিন মিয়া ও ড. সানাওয়ার চৌধুরী, ডেপুটি ডাইরেক্টর পদে হিলসাইড ট্রাভেলসের স্বত্তাধিকাকারী হেলাল খান, ফাইন্যান্স ডাইরেক্টর পদে জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমদ এবং লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, মেম্বারশীপ ডাইরেক্টর পদে গোলাম কিবরিয়া ওয়েস, প্রেস এন্ড পাবলিক রিলেশন্স ডাইরেক্টর পদে এমদাদ আহমদ ও ইন্টান্যাশনাল রিলেশনশীপ ডাইরেক্টর পদে আব্দুল মোমেন সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকের পক্ষে ওয়েলস বাংলা নিউজের সম্পাদক ও দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি কমিউনিটি সংগঠক মোহাম্মদ মকিস মনসুর সহ ওয়েলসের অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই নেতৃত্বে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর অগ্রযাত্রায় এবং বৃটিশ ও বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনে আরও বলিষ্ঠ ভৃমিকা রাখবেন বলে তারা আাশাবাদ ব্যক্ত করেছেন।