মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২৬-২৭ আগস্ট ২০২২ সৌদি আরব বুরাইদা প্রবাসীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট সেবা সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রদান করা হয়েছে।

উল্লেখ্য প্রতি তিন মাস অন্তর রিয়াদের বাহিরের প্রাদেশিক অঞ্চল গুলোতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রিইসু, রি-নিউ, আউট পাস, প্রবাসী কল্যাণ কার্ড, জন্ম নিবন্ধন সেবা প্রদান করা হয়। একই সাথে বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামল লজিস্টিক সেন্টারের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট রিইসু সহ যাবতীয় সেবা প্রদান করা হচ্ছে।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পাসপোর্ট রিইসু, রি-নিউ সহ সেবা প্রদান করেন পাসপোর্ট উইংয়ের কাউন্সেলর জামিরুল ইসলাম।
লেবার উইংয়ের পক্ষ থেকে আউট পাস, প্রবাসী কল্যাণ কার্ড সহ যাবতীয় সেবা দান করেন শ্রম কাউন্সেলর রেজা ই রাব্বি, আইন সহকারী মোহাম্মদ আবদুল্লাহ।
একি সাথে প্রবাসী বাংলাদেশিদের সহজ উপায়ে ব্যাংক একাউন্ট খোলার ব্যাপারে সহযোগিতা করছেন সোনালী ব্যাংক কর্মকর্তা ফিরোজ আহমেদ।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট সেবা প্রদানে সহযোগিতায় প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর মো: জাহাঙ্গীর আলম হৃদয়, বুরাইদা শাখা ব্যবস্থাপক রুবেল সরকার প্রমুখ।