শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলা সংগীতের জগতে অনেক নামীদামী সংগীতশিল্পী বিরাজ করছেন স্বমহিমায়। তাঁদের মধ্যে একজন হলেন ইমন চক্রবর্তী। তাঁর গানের গলা চমৎকার। তাঁর গান শুনলে মন প্রাণ ভরে যায়।
সেই ইমন চক্রবর্তী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র হলেন সুরকার নীলাঞ্জন ঘোষ। ২ ফেব্রুয়ারি ২০২১ তাঁদের শুভ বিবাহসম্পন্ন হবে। গত ২০২০ সালের অক্টোবরে তাঁদের বাগদান হয়েছিল।
একই দিনে হবে বিয়ে ও বৌভাতের অনুষ্ঠান। সিঁদুর দান, মালা বদলের পাশাপাশি চলবে অবিরত আড্ডা। সেই সাথে অতিথি আপ্যায়ন। এই বিয়ে নিয়ে চারিদিকে চলছে চর্চা, চর্চা শুধু চর্চা।