প্রবাস মেলা ডেস্ক: সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশিষ্ট কবি ও সাহিত্যিক এসএম আবদুর রহমানের মাতা বেগম শামসুন্নাহার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার ভোর ৪টায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৭৫ বছর) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঐদিন বাদ আছর তাকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত যদুবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে এসএম আবদুর রহমানের বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা গভীর শোক নিবেদন করেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে এই মহিয়সী মায়ের মৃত্যুতে গভীর শোক, শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।