প্রেস বিজ্ঞপ্তি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস অনুষ্ঠিত হবে ৯-১২ ডিসেম্বর ২০২২। এ উপলক্ষে সংগঠনটি দশম কংগ্রেসের লগো উন্মোচন করবে ২৮ সেপ্টেম্বর ২০২২। বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচাস্থ সংহতি মিলনায়তনে লগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মিডিয়াকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার দেশকে ভয়ংকর সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দল ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে হবে। লগো উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, ফিরোজ আহমেদ, অরবিন্দু বেপারি বিন্দু, কামরুজ্জামান ফিরোজ, শেখ মো. শিমুল প্রমুখ।