তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস থেকে: করোনা মহামারীতে লণ্ডভন্ড লস অ্যাঞ্জেলেসে চরম বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রাণের তাগিদে লিটল বাংলাদেশ কমিউনিটির আয়োজনে লস অ্যাঞ্জেলেসে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাত ৯টায় লিটল বাংলাদেশের পাদদেশে ঘনশ্যাম চেজারা কর্তৃক নির্মিত অস্থায়ী শহিদ মিনারের সামনে দিবসটি পালিত হয়।
কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চুর ঐকান্তিক প্রচেষ্টায় এখনো বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত এলাকা হিসাসে পরিচিত লস অ্যাঞ্জেলেস এবং প্রচণ্ড ঠান্ডা ও শীতের হাওয়া উপেক্ষা করে প্রাণের তাগিদে যারা সেদিন উপস্থিত হয়েছিলন তারা হলেন কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চু, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, মিয়া নঈম হাবিব, বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি মো: শামীম হোসেন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল চৌধুরী, ফেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেসের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম বাবু, লস অ্যাঞ্জেলেস আনন্দ মেলার কো-চেয়ারম্যান শফি আহমেদ, তপন কুন্ডু, ঘনম্যাম চেজারা, বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট খান মোহাম্মদ আলী, বৈশাখী মেলার পক্ষে হাফিজ বাবু, নতুন প্রজম্মের পক্ষে আয়মান রহমান, শিল্পী ডা. নাসির আহমেদ অপু, সাংবাদিক লস্কর আল মামুন সংগঠক জেবুন নেছা আরো অনেকে।
করোনায় আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত বাংলাদেশ কমিউনিটির অতি পরিচিত স্বজ্জন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান ভূঁঞার জন্য বিশেষ দোয়া করা হয় এবং এখনো যেসব বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আশু আরোগ্য কামনা করেও দোয়া করা হয়।
উপস্থিত বক্তারা অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক রানা মাহমুদ।