মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২১, শুক্রবার দেশটির রাজধানী মালে হোটেল জেইন এ মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মালদ্বীপ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নূরে আলম রিন্টু, সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির সাইফুল ইসলাম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক অব মালদ্বীপের সাবেক সি ইউ সৈয়দ বারিক উল্লাহ, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন, প্রবাসী শিক্ষক মো: শফিকুল ইসলাম।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন, মালদ্বীপ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.কে.আর শেখ কামাল, আনিছুর রহমান, সহ-সভাপতি মো: ফয়েজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি মো: ছাদেক হোসেন প্রমূখ ৷
সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানান, কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে। তার নেতৃত্বেই অর্জিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য।