প্রবাস মেলা ডেস্ক: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ২৭ জানুয়ারি ২০২৩, শনিবার বেলা ২টায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে এ মিছিল কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে। মিছিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
এছাড়া, ১২ দলীয় জোটের উদ্যোগে দুপুর ১২ টা ৩০ মিনিট বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে, গণ ফোরাম ও পিপলস পার্টি
বেলা ৩ টা ৩০ মিনিট মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে, এলডিপি বেলা ১১ টা বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে কালো পতাকা মিছিল করবে। অপরদিকে, এবি পার্টি বেলা ৩ টা ৩০ মিনিট বিজয় নগর দলীয় অফিস সংবাদ সম্মেলন করবে।