সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বাহরাইনের স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) রাত ৯টায় আলী বুরি শহরে বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিলে বাংলাদেশ বিজনেস ফোরামের আইন বিষয়ক সম্পাদক ও নবীনগর সমাজকল্যাণ ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক সোহেল মোল্লার পিতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বাংলাদেশ বিজনেস ফোরাম ও নবীনগর সমাজকল্যাণ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান। কোরআন তেলাওয়াত করেন নোমান উদ্দিন মনির।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন নবীনগর সমাজকল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল মুন্সি ও সভাপতি কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের সিনিয়র সহ-সভাপতি মকবুল আহমেদ।
সোহেল মোল্লা আগত অতিথিদের কাছে তাঁর পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আবেদন জানান।
দোয়া মাহফিলে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: গিয়াস উদ্দিন মিয়াজী, মোহাম্মদ সেলিম, কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রফিক, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফ, আব্দুর রহমান, মোঃ শহীদ, মোঃ রনি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরু, সালাউদ্দিন, জয়নাল আবেদীন, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলী হোসেন।