সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনে বৃহত্তর চকরিয়া উপজেলার সাবেক মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আমজাদ হোসেন চৌধুরী’র স্বরণ সভা ও দোয়া মাহফিল করেছ বাংলাদেশ আওয়ামী বাহরাইন শাখা ।
বাংলাদেশ আওয়ামী বাহরাইন শাখার সভাপতি মনজুর আহামেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম, এ, হাসেমের পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাফিলে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর ।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বাহরাইন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দরী, বাহরাইন শ্রমিকলীগের সভাপতি অভিনাশ পাল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, নানু মিয়া, মুজাহিদুল রহমান দুলাল, মাসুদ আহামেদ, আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক কামাল দেওয়ান, শ্রমিকলীগের সহ সভাপতি আলমগীর হোসেন রাজু সহ বিপুল সংখ্যাক নেতা কর্মী।
স্মরণ সভায় বক্তারা বলেন, এ্যাডভোকেট আমজাদ হোসেন দলের জন্য ছিলেন নির্ভীক, আপোষহীন আদর্শ নেতা। তার মৃত্যুতে বৃহত্তর চকরিয়া উপজেলার আওয়ামীলীগের যে ক্ষতি হয়েছে তা সহজে পুরণ হওয়ার নয় ।
সভায় আমজাদ হোসেন চৌধুরী’র আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় ।