সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে জাতির পিতা সহ ১৫ আগস্ট নিহত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটিক উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন আওয়ামী লীগের সাধারণ এম এ হাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, সহ-সভাপতি নান্নু মিয়া ।
স্বাগত বক্তব্য রাখেন বাহরাইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতেই শহীদের প্রতি দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখে সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক নাহিদ আহমদ ,বাংলাদেশ জালালাবাদ কমিউনিটির সভাপতি আক্তার হোসেন কাঁচা মিয়া, বাহারান শ্রমিক লীগের সভাপতি অভিনাশ পাল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানোয়ার হোসেন কাশেম, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ি, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি আল মামুন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুদেব, গুদিবীয়া শাখার সভাপতি সুজন আহমদ, সাধারণ সম্পাদক নুরুল নবী, মুহাররক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আহমদ শাহার রুবেল, সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া, পরিবর্তনের সেক্রেটারি সুমন আহমদ প্রমুখ।