সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আব্দুল্লাহ আদেল ফাখরুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসার এবং বিশেষভাবে ব্যবসায়ী ও ফ্যামিলি ভিসা সহজীকরণের বিষয় নিয়ে আলোচনা করেন।
বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মান্যবর রাষ্ট্রদূতকে এ সকল বিষয়ে তাঁর প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।