প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। ১২ এপ্রিল ২০২৩, বুধবার রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নিজের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। উনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।
গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেয়া হয়।
তাহসানের স্বজনরা জানিয়েছেন, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা গেছেন।