প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় তারকা অভিনেত্রী অপি করিমের বাবা সৈয়দ আবদুল করিম আর নেই। ২৪ মার্চ ২০২১, বুধবার দিবাগত মধ্য রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনাট্যকার ও গণমাধ্যম ব্যক্তিত্ব রুম্মান রশিদ খান। তিনি জানান, বার্ধক্যজনিত নানা সমস্যা ছাড়াও শেষ দিকে চাচার ডায়াবেটিস কমে গিয়েছিলো। ২৪ মার্চ ২০২১, বুধবার দিবাগত মধ্যরাতে নিজ বাসাতেই মৃত্যুবরণ করেন তিনি।
রুম্মান রশিদ জানান, সৈয়দ আবদুল করিমের ইচ্ছানুযায়ি আজিমপুর গোরস্থানে হবে দাফন।