প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর উদ্যোগে আগামীকাল ১৫ মার্চ (শনিবার) এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্রাঙ্গণে আয়োজনটি সম্পন্ন হবে।
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য চলচ্চিত্র সাংবাদিক, নির্মাতা, শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সকল সদস্য ও অতিথিদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাচসাস-এর এ আয়োজনে চলচ্চিত্র অঙ্গনের কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হবে। এ আয়োজন চলচ্চিত্র সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সম্প্রদায়ের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের আশা।