প্রেস বিজ্ঞপ্তি: বাঙালির জীবনে প্রাণের উৎসব হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। অনুষ্ঠানটি বিটিভির ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, লোকগান, গম্ভীরা, লাঠিখেলা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করতে যাচ্ছে বর্ণাঢ্য বৈশাখী অনুষ্ঠান। ১৪ এপ্রিল ২০২৫, সোমবার (১লা বৈশাখ ১৪৩২) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর রামপুরায় বিটিভি প্রাঙ্গণে এই বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এ অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং বাঙালির চিরায়ত চেতনা তুলে ধরা হবে বৈচিত্র্যময় পরিবেশনার মধ্য দিয়ে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ আয়োজন। যেখানে থাকবে লোকজ সংগীত, নৃত্য, কবিতা ও নববর্ষের বিশেষ পরিবেশনা। এবারের বৈশাখী অনুষ্ঠানটি সাজানো হয়েছে সম্পূর্ণ বাঙালিয়ানায়, যা নতুন বছরের আনন্দঘন বার্তা পৌঁছে দেবে দর্শক-শ্রোতার মাঝে।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো: মাহবুবুল আলম এ অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।