প্রবাস মেলা ডেস্ক: জাতিসত্তা’র কবি পর্যটন নগরী কক্সবাজারের কৃতি সন্তান মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ এর সভাপতি কবি নজমুল হেলাল।
অভিনন্দন স্বরূপ বাংলা একাডেমির মহাপরিচালক দপ্তরে প্রিয় কবি মুহম্মদ নূরুল হুদাকে তাঁর দ্বিতীয় কর্ম দিবসে ফুলেল শুভচ্ছো জানান।
সমাজতত্ত্বমূলক হেলালগীতি’র রচয়িতা কবি নজমুল হেলাল ঢাকাস্থ জাতীয় প্রতিভা বিকাশ কেন্দ্র এরও প্রতিষ্ঠাতা ও সভাপতি।