প্রেস বিজ্ঞপ্তি: পহেলা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ (১৬ নভেম্বর ২০২৪, শনিবার) বিকাল ৩টায় পায়রা চত্ত্বর, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এ পহেলা অগ্রহায়ণ বাংলার আদি নববর্ষ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা ও জুলাই বিপ্লবের তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আব্দুল হাই শিকদার।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন আবৃত্তিশিল্পী ও গবেষক নাসিম আহমেদ, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. শহীদুল জাহীদ।
স্বাগত বক্তব্য রাখবেন- বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এর নির্বাহী সদস্য এস এম বিপাশ আনোয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এর আহ্বায়ক মৃন্ময় মিজান। অনুষ্ঠানটির আয়োজন করেছে অন্যায়ের বিরুদ্ধে আজীবন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য।