রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স ও ফ্রেন্স বাংলায় স্কুলের উদ্যোগে ৫০ তম বিজয় দিবস উদযাপিত করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের হোটেল দ্যা ভিল লাক কর্ণবে স্থানীয় মেরির একটি হলরুমে।
বীর মুক্তিযোদ্ধা সন্তান সোমা দাস ও মনির হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংহিত পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস প্যারিস এর মিনিস্টার পলিটিকাল মিস্টার এস এম মাহবুবুল আলম, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস। এছাড়াও উপস্থিত ছিল স্থানীয় মেয়র এর প্রতিনিধি দল ও দূতাবাসের কর্মকর্তারা সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর উপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে বাচ্চাদের দলীয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ফ্রেন্স বাংলা স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের পরিচালক ফাতেমা খান। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন স্রেষ্ঠা নন্দী। অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন মুক্তিযুদ্ধাদের সন্তানেরা। মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেন্স বাংলা স্কুল কে ধন্যবাদ জানান এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং তিনি অত্যন্ত গর্বিত বোধ করেন যে, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মাঝে বাংলা সংস্কৃতি লালন করছে। এবং তিনি আশ্বাস দেন ফ্রেন্স বাংলা স্কুল কে যেকোনো ধরনের সহযোগিতা দূতাবাসে এর পক্ষ থেকে দেয়া হবে। পরে বাচ্চারা দেশের গান ও কবিতা আবৃতি করে।