মাহবুবুর রহমান, কোপেনহেগেন, ডেনমার্ক থেকে: বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীএবং জাতীয় শোক দিবস পালন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ১৫ আগস্ট সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন,বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের সচিব জনাব সাকিব সাদাকাত।

আলোচনা সভায় সভাপত্বিত করেন, দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব আল্লামা সিদিক্কী এবং অনুষ্ঠান পরিচালনা করেন দুতাবাসের দ্বিতীয় সচিব জনাব মেহেবুব জামান।
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, মান্যবর রাষ্ট্রদূত জনাব আল্লামা সিদ্দিকী, ডেনমার্ক আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ডেনমার্ক বসবাসরত বিশিষ্ট প্রবাসী ব্যক্তিবর্গ।