জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রতিবারের মত এবারও ৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার পূর্ব লন্ডনে বাংলাদেশ এসোসিয়েশন নিউহাম ইউকের বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর আয়োজিত হয়েছে। প্রবাসে নানা ব্যস্ততার মধ্য দিয়ে যখন সময় বের করা কঠিন ঠিক তখনি স্কুল ছুটির সময়টাকে বেঁছে নিয়ে সকলে মিলে আয়োজন করে বনভোজন বা চরুইভাতির।
এই সফরের মূল উদ্দ্যেশ্য ছিল প্রবাসের পারিবারিক বন্ধন ও জি,সি,এস,ই পরীক্ষায় ভাল রেজাল্ট করা ছাত্র ছাত্রীদেরকে এ্যাওয়ার্ড প্রদান করা।
পূর্ব লন্ডনের ইস্টহামের নিউহাম কলেজের সামনে থেকে যাত্রা হওয়া ২টি বাস যেন একে অপরের পরিপূরক হয়ে আঁকাবাঁকা পথ ধরে রওনার মাঝপথে কোন এক স্টেশনে যাত্রাবিরতি। তবে বনভোজনের শেষ লক্ষ কেমব্রীজ ইউনিভার্সিটি এবং কেমব্রীজ কেন্দ্রীয় ইকো মসজিদ পরিদর্শন করা।

সভাপতি একাউন্টেন্ট রাব্বির হাসানের উপস্থিতিতে এবং মাহবুল্লাহ রিস্কুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন- আরমানউদ্দিন, জাহাঙ্গীর আলম (মাসুদ), সৈয়দ কামাল উদ্দিন কবির (কাজল) ও মোহাম্মদ রাশেদুল ইসলাম (শাহিন) সহ এসোসিয়েশনের সকল সদস্যগণ।

দেশের সংস্কৃতিকে লালন করে প্রবাসের এই বনভোজনের আয়োজনে ছিল নানা রকমের খেলাধুলা ও এ্যাওয়ার্ড পুরস্কার।
সন্ধ্যা ৭টা ঘনিয়ে এলে বনভোজনের যবনিকা টেনে সবাই পূর্ব নির্ধারিত স্থানে ফিরে আসে। আয়োজক কমিটি বলেন- সকলের এই মিলনমেলা স্মৃতি হয়ে থাকবে। একদিন দেখা হবে হয়তোবা আবার অন্য কোথাও, অন্য কোন ভ্রমণে।