হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৩ মে, ২০২০ শনিবার নিউইয়র্কের জামাইকায় ১৭৯ ষষ্ঠীর বিশ্বের সেরা পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর মধ্যে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র অন্তর্ভুক্ত ট্রাফিক ডিপার্টমেন্টের ট্রাফিক সার্জেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত হানিফ তানিম ও তার পরিবারের কাছে ২২ হাজার ডলারের চেক হস্তান্তর করা হয়।

কিছুদিন পূর্বে হানিফ তানিম এর মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাপা’র প্রেসিডেন্ট কারাম চৌধুরী তার সমন্বয়ে সবার পক্ষ থেকে হানিফ তানিমের চিকিৎসার জন্য একটি চেক প্রদান করেন এবং তার বাসায় খাবার এবং হসপিটালে যাওয়া আসার সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এইসময় উপস্থিত ছিলেন বাপা’র প্রথম ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকি, সেক্রেটারি প্রিন্স আলম, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, ট্রেজারার রাশেদ মালিক, কো-ট্রেজারার মেহেদি মামুন,ইভেন কোডিনেটর ও বাপসনিউজ সাংবাদিক সরদার আল মামুন, কমিউনিটি রিলেশন কর্মকর্তা মাসুদুর রহমান, সাঈদ এনায়েত আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।