হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৪, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের এষ্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ কর্তৃক আয়োজিত সংগঠনের এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ সভাপতি হারুন অর রশীদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা টি. মোল্লাহ। সভায় বক্তাগণ নিজ নিজ মতামত তুলে ধরেন এবং সবার মতামতের ভিত্তিতে আগামী ২০২৪-২০২৬ এর জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি আবুল বাসার মিলন এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি আবুল এইচ হাবিব, ফারুক হোসাইন, কাজী সফিকুল ইসলাম, এমএন জিন্নাত, নিলুফার রশিদ, সবিতা দাস, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক রুবেল, রমজান আলী, শান্তি রঞ্জন শীল, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক বিপ্লব, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য আজহারুল ইসহাক খোকা, আমিনুল ইসলাম, আনিসুর রহমান সেন্টু, ইসহাক ভুইয়া, মাসুদ ভুইয়া, প্রধান উপদেষ্টা হারুন অর রশীদ, উপদেষ্টা টি. মোল্লাহ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আকতার হোসেন, সাংবাদিক হেলাল মাহমুদ।
উল্লেখ্য, পুরো কমিটি আগামী ২ সপ্তাহের মাঝে গঠন করা হবে বলে জানিয়েছেন বিদায়ী সভাপতি হারুন অর রশিদ। আলোচনা সভা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়। আলোচনা সভার শুরুতে ‘৫২-এর মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।