রাসেল আহমেদ, প্যারিস, ফান্স থেকে: বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটির আয়োজনে ৫২ এর ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ২০ ফেব্রুয়ারি ২০২২, রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় একটি হলরুমে অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ সময় রাত ১২টার সাথে মিল রেখে ফ্রান্স সময় ৭টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

এসময় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখা, প্যারিস নগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন, সিলেট সমাজ কল্যাণ সমিতি, মৌলভীবাজার জেলা, মুক্তিযোদ্ধা রাজ সহ রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন সংগঠন।পরে এক আলোচনা সভার আয়োজন করা।
শেষে বাংলা কবিতা সহ একুশের গানে গানে শহীদদের স্মরণ করেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।