প্রবাস মেলা ডেস্ক: ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন নেতৃবৃন্দের সরাসরি উপস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে চলছে কম্বল বিতরণ কার্যক্রম। প্রবাসে অবস্থান করলেও দেশের পিছিয়ে পড়া মানুষের জন্য তাদের ভালোবাসার কমতি নেই। তারই অংশ হিসাবে পোদ্দারগঞ্জ দাকোপ-খুলনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো কম্বল বিতরণ কর্মসূচি।
খুলনা বেতারের শিল্পী এবং মানবিক সংগঠক গৌতম সরকার কাঞ্চন এর মনোমুগ্ধকর সঞ্চালনায় দাকোপ ইউনিয়ন পরিষদ সুযোগ্য চেয়ারম্যান শ্রী বিনয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মার্ক রায়, সভাপতি যোসেফ ডি কস্তা, ফ্রান্স প্রবাসী মিসেস প্রণতি ক্রূশ, খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নিক্সন ঘোষ, বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল, লারা ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রোগ্রাম ডিরেক্টর ও মানবিক কর্মী মি. সেক্সপিয়ার রায়, ওসি তদন্ত- শেখ শাহীনূর রহমান-দাকোপ থানা সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজকর্মীগণ।

উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মার্ক রায় তার বক্তব্যে উল্লেখ করেন যে, এই অঞ্চলেরই সন্তান হিসেবে সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি আন্তরিক। তিনি সকলের কাছে প্রার্থনা এবং দোয়া কামনা করেন। এসোসিয়েশনের সভাপতি জোসেফ ডি’কস্তা তার বক্তব্যে উল্লেখ করেন, আমরা সব সময় অবহেলিত মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। সকলের সহযোগিতা পেলে আর বড় আকারে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারবো। তিনি বিশেষভাবে প্রবাসে অবস্থানরত কেলভিন মন্ডল, বিভাস বাড়ৈ, শিমসোন আদি বিশ্বাস, পংকজ গমেজ, লিন্ডা গনসালভেস, পারুল দাস, সালোমি হালদার, জলি ডায়েস সহ সকল মানবিক ব্যক্তিগণকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
শীতের কম্বল বিতরণী এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউরোপীয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি সেক্রেটারিসহ অন্যান্যদের। যাদের মানবিক ইচ্ছায় আজ এই হতদরিদ্র মানুষগুলি প্রচন্ড শীতের মাঝে একটু উষ্ণতা ছোঁয়া পেল। মাঝে মধ্যে পিছিয়ে পড়া মানুষগুলোকে সাহায্যের জন্য তারা মানবিক এই সাংগঠনের কাছে আহ্বান জানান।
ক্ষুদ্র আলোচনা শেষে সকলের সম্মিলিতভাবে শীতের কম্বল বিতরণ করা।