তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র থেকে: গত কয়েকদিন ধরে বাংলাদেশে প্রশাসনের নাকেয় ডগায় ধারাবাহিকভাবে পূজা মন্ডপ ও হিন্দুদের বাড়ি-ঘরে পৈচাশিক কায়দায় হামলা, অগ্নি সংযোগ ও কয়েকজনকে হত্যার প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২১ বিকালে বেঙ্গলি হিন্দু এসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস এই প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করে। উক্ত সংগঠনের আয়োজনে ৩ তিনব্যাপী আয়োজিত দুর্গোৎসবের শেষ দিন ফাস্ট ইউনিটারেন চার্চ মিলনাতনে এই বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে মিথ্যা গুজবকে কেন্দ্র করে এক ধরণের ধর্মান্ধরা বার বার হিন্দুদের উপর পৈচাশিক নির্যাতন করে আসছে। ঘটনা ঘটার পর প্রশাসন নড়েচড়ে বসলেও আজ পর্যন্ত একটি ঘটনারও বিচারকার্য সস্পন্ন হয়নি। ফলে অদৃশ্য হাতের কালো থাবায় অপরাধীরা পার পেয়ে যায় এবং সময় সুযোগের অপক্ষা করে পরবর্তী ঘটনা ঘটানোর জন্য। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষন করে বিক্ষোভ সভায় বলা হয়, কোনা ধর্ম গোত্র নয় অপরাধীকে তার অপরাধের ধরণ অনুয়ায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা বন্ধ হবে নতুবা এরা এ কাজ করতেই থাকবে এবং দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করে আপনার সরকারকেই বেকাদায় ফেলবে।