মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের বিনিয়োগকারীরা। তবে দেশে বিনিয়োগ আনতে পর্যটকদের নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ সরকারকে তাগিদ দিচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। দেশে বিদেশি বিনিয়োগ বাড়লে দেশ এগিয়ে যাবে।
প্রকৃতির অপূর্ব সৌন্দর্য্যের লীলাভূমি বাংলাদেশ। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড় ঘেরা বান্দরবান ও রাঙ্গামাটি, চা-বাগান বেষ্টিত সিলেটসহ অপরূপ প্রকৃতি পর্যটনে বাংলাদেশকে করেছে অনন্য।
পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এবার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় দেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের বিনিয়োগকারীরা।

সম্প্রতি সৌদি আরব সফরে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এক সভায় সভায় অংশ নেন। যেখানে সৌদি আরবের বিনিয়োগকারীরা পার্বত্য চট্রগ্রাম, সিলেট ও কক্সবাজারের পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
তবে প্রবাসী ব্যবসায়ীরা বলছেন দেশে পর্যটকদের নিরাপত্তা আরও বাড়ানো হলে তা বিনিয়োগ টানতে সহায়ক হবে। সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব বিন ফাদেল রিসোর্ট, তায়েফ সারফেস এর পরিচালক এস এ লিটন। তারা মনে করেন – বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়লে দেশে বেকারদের কর্মসংস্থান বাড়বে, পাশাপাশি পর্যটন শিল্প দ্রুত বিকশিত হবে বলেও আশা সংশ্লিষ্টদের।