মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: করোনার এই বৈশ্বিক মহাবিপ্লবে ইউরোপের মানুষ যখন হাঁপিয়ে উঠেছে ঠিক তখনই বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ- ফ্রান্সের উদ্যোগে এই আনন্দ ভ্রমণ যেন প্রাণের নতুন উৎসব।
সমতল ভূমি থেকে প্রায় ৯৫০০ ফুট উপরে অবস্থিত এই অঞ্চলের চারদিক সাদা চাদরে মোড়া। অসংখ্য বড় বড় সাদা বরফের পাহাড় যেন সকলকে স্বাগত জানাচ্ছে। ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত অতি ছোট্ট এ দেশটিতে, প্রকৃতির অসম্ভব সুন্দর পরিবেশ উপভোগ এবং Tex free তে পণ্য কেনার অপূর্ব সুযোগ আছে। তাইতো ইউরোপের বিভিন্ন দেশ হতে হাজার হাজার ভ্রমণপিপাসু প্রতিদিন এখানে বিনোদন খুঁজতে আসে।
সকাল ৯টায় Andorra এর উদ্দেশ্যে ফ্রান্সের তুলুজ শহরে বসবাসরত প্রবাসীদের নিয়ে বাস যাত্রা শুরু করে। প্রনতী ক্রুশ এর প্রার্থনায় মাধ্যমে যাত্রা শুরু করা হয়। নিয়মিত বিরতিতে সকালের নাস্তা এবং উপস্থিত সকলকে নিয়ে খেলাধুলার অনুষ্ঠান করা হয়। ভ্রমণের সময়, সকাল থেকে দুপুর পর্যন্ত গান, কৌতুক, কবিতা,গল্প,আড্ডা ইত্যাদি বিষয়গুলি ভীষণ আনন্দদায়ক ছিল।
নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর সকলে একত্রে দুপুরের খাবার সেরে নেয়। অতঃপর বরফের মাঝে বিভিন্ন রাইডারে চড়া, ফটোসেশন, সস্তায় বিভিন্ন কেনাকাটার নতুন পৃথিবীতে সবাই হারিয়ে যায়।
নিরাপত্তার জন্য দিনের আলো শেষ হওয়ার আগেই ফ্রান্সের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। শুরু হয় নিজ ঘরে ফিরে আসার প্রস্তুতি। যাত্রাপথে নিয়মিত বিরতিতে খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

রকি ফ্রান্সিস ডি কস্তার উপস্থাপনায় অনুভূতি প্রকাশ পর্বে অনেকে আনন্দঘন এই দিনের অনুভূতি প্রকাশ করেন। ব্যবসায়িক ও সাংগঠনিক কাজে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সংগঠনের সভাপতি, জোসেফ ডি কস্তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলকে শুভেচ্ছা প্রদান করেন। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায়, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ, যুব সম্পাদক রক্সি কস্তা, নুপুর রোজারিও, শম্পা রোজারিও, প্রশান্ত রোজারিও সহ অন্যান্যরা। বক্তারা উল্লেখ করেন দেশের নতুন প্রজন্মকে দেশের কৃষ্টি-কালচার জানানো, সকলের সাথে পরিচয় করানোর জন্য এই ধরনের কার্যক্রম আরো বেশি করা দরকার।
যাত্রাপথে মহিলাদের তৈরি বিভিন্ন অঞ্চলের পিঠা,হরেক রকম চা ও খাবার ছিল আনন্দ ভ্রমণের বাড়তি আকর্ষণ।