ওয়াসীম আকরাম, বৈরুত লেবানন প্রতিনিধি: বাবা ওয়াসীম আকরাম বাংলাদেশি ও মা সুদারমা লতা নিলমিনি শ্রীলঙ্কান তাদের দাম্পত্য জীবনে ২০০৮ সাল ১৩ ফেব্রুয়ারিতে ফুটফুটে পুত্র সন্তান জম্মগ্রহণ করে লেবানন। জম্মের পর লেবাননে ছয় বছর আবাসিক কার্ড পেলেও পরবর্তীতে এদেশের সরকারের নতুন নিয়মে আবাসিক কার্ড নবায়ন করতে না পেরে অবশেষে নানার দেশ শ্রীলঙ্কাতে বসবাসে যেতে হয় রবিনকে। রবিনের দাদা-দাদীর অবর্তমানে দায়িত্বে রাখার তেমন কেউ না থাকায় মায়ের দেশ শ্রীলঙ্কা যাওয়া হয় তার। সেখানে যাওয়ার পর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ‘Yoshida shokanji International school’ এ ক্যামব্রিজ সিস্টেমে লেখাপড়া শুরু করে রবিন।
৬ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তার স্কুল থেকে গ্রেড ক্যামব্রিজ ৯ এর ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে রবিন ৬ বিষয় “A স্টার ” এবং ১ বিষয় “A” এভারেস্ট “A স্টার” পেয়ে প্রথম স্থান অর্জন করে। এর আগেও প্রত্যেক ক্লাসের ফাইনাল পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন ধরে রেখে এসেছে।
রবিনের মা-বাবা তার এমন সাফল্যে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। রবিনের দেশের বাড়ী ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে উত্তর তারাকুচা গ্রামে।
৯ সেপ্টেম্বর থেকে ‘ও লেভেল’ ক্লাসের প্রথম দিন শুরু হয়েছে। আগামী বছর এপ্রিল/মে মাসে তার ফাইনাল পরীক্ষা হবে। রবিন এই সাফল্যের জন্য মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন এবং তার স্কুল, শিক্ষক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। সে Biology তে ৯৯% নিয়ে ডাক্তার হওয়ার আশায় সকলের দোয়া কামনা করেন।