প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা করেছে ঢাকার মিসর দূতাবাস। সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি ও পাঁচ বছর মেয়াদি ভিসার ফি পরিবর্তন করা হয়েছে।
রোববার (১৭ মে) ঢাকার মিসর দূতাবাস এক বার্তায় এতথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে ৯ হাজার ২০০ টাকা, মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ১২ হাজার ১৫০ টাকা ও পাঁচ বছর মেয়াদি ভিসার ফি ৯৫ হাজার ২০০ টাকা।