রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, সাবেক উপ প্রধানমন্ত্রী ও সাংসদ এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসী।
মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসীর পক্ষ থেকে মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি ইকবাল হাওলাদার রিপন সভাপত্বিতে, রুহুল আমিন আব্দুল্লাহ পরিচালনায়, মমতাজ আলোর সার্বিক সহযোগিতায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে এই সময় উপস্থিত ছিলেন, সৈয়দ সাইফুল ইসলাম, শাহেদ আলী, আব্দুর রহিম, মানিক, রুহুল আমিন হাওলাদার, আসাদ আলম বেপারী, মাহবুব আলম রাঙ্গা, কবির পাটোয়ারী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, রশিদ পাটোয়ারী, কাউসার আবেদীন, রেজাউল করিম, আপেল শিকদার, শাহাব উদ্দিন সিকদার, সুমণ মির্জা, বোরহান উদ্দিন সরকার।
এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, সাবেক উপ প্রধানমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে আমি শোকাহত। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সহ জাতির যে কোন ক্রান্তিলগ্নে বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেনের বলিষ্ঠ ভূমিকা চির প্রণিধানযোগ্য। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে, বাংলাদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।