সৈয়দ এম. হোসেন বাবু, লসএঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের কমিটির সভাপতি সৈয়দ এম হোসেন বাবু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান জামিরের পরিচালনায় অরেন্জ কাউন্টির লিটল ঢাকা রেস্টুরেন্টে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সৈয়দ এম হোসেন বাবু সভাপতি ও দেওয়ান জামিরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য দেন জোটের সহ-সভাপতি সৈয়দ এম হোসেন বাবু সহ সভাপতি মো: জিল্লুর রহমান, সহ সভাপতি কাবেরী রহমান, সাধারধ সম্পাদক দেওয়ান জামির, সহ-সাধারণ সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক জিএম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক আদনান খান, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফাইম, সহ সাংগঠনিক সম্পাদিকা সাবরিনা হক, সহ সাংস্কৃতিক সম্পাদক এপলো সহ দপ্তর সম্পাদক এস এম দিদারুল আলম ,সহ সাংস্কৃতিক সম্পাদক রায় মহন বিশ্বাস, বাংলাদেশ এসোসিয়েশন অফ অরেন্জ কাউন্টি সভাপতি রফিকুল হক রাজু, বাংলাদেশ এসোসিয়েশন অফ অরেন্জ কাউন্টি সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। আলোচনা শেষে ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ ফারিস এর মামা লস এঞ্জেলসে বসবাসকারী জনাব ফজলুর রহমান গুরুতর ভাবে অসুস্থ । জনাব ফজলুর রহমান এর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।