রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সিনিয়র নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব মৃধা এস এ শহীদ বার তাহের, মো: শাহেদ আলী সৈয়দ ফয়সাল ইকবাল জাকির হোসেন ভূঁইয়া শাহজাহান রহমান, সুব্রত ভট্টাচার্য শুভ আবু মোর্শেদ পাটোয়ারী অবনীর চন্দ্র দাস গোপাল আজম খান সহ ফ্রান্স যুবলীগ, ছাত্রলীগ, মহানগর আওয়ামীলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ আরো অনেকেই।
বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে যেভাবে বাস্তবায়ন করছে তার প্রশংসা করেন। বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। পরে বঙ্গবন্ধু আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।