শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: প্রবাসী ও দেশের মুজিব আদর্শের সৈনিকদের নিয়ে অপপ্রচার রুখে দিতে বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশ চেতনা ৭১ লীগ এর যাত্রা শুরু করলো। ১৫ আগসটকে ঘিরে বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশ চেতনা ৭১লীগ এর উদ্যোগে মুজিব আদর্শ তার চেতনা দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে দুই দিনব্যাপি কর্মসূচির মাধ্যমে আত্মপ্রকাশ করলো সংগঠনটি। ধানমন্ডির ৩২ নাম্বারে পুস্পমাল্য ও টুঙ্গীপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কুয়েত প্রবাসী মোঃ তাজু শেখের পরামর্শে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রানা রহমান কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান বাবু, নাটোর জেলা সভাপতি আসাদুজ্জামান শাহিন, নাটোর জেলার সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম, খুলনা জেলা সভাপতি মোঃ বাচ্চু মিয়া, খুলনা জেলার সাধারণ সম্পাদক বাদল মিয়া, হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ ইছাহাক মিয়া, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ ইমতিয়াজ, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদকঃ শাহ রিয়াজ ইমন, সুনামগঞ্জ জেলার সভাপতি মোঃ ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ রনি, নোয়াখালী জেলা সভাপতি নূরে আলম, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম, মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জসিম, মুন্সিগন্জ জেলার সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, টাঙ্গাইল জেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদকঃ মোঃ ইকবাল হোসেন, মানিকগন্জ জেলার সভাপতি সম্রাট নাসির উদ্দিন, চিটাগাং জেলার সভাপতি মাসুদ পারভেজ, কুমিল্লা জেলার সভাপতি রাহেলা জেসমিন সহ অসংখ্য সদস্যরা।

টুঙ্গীপাড়ায় সংগঠনটির পথ সভায় নেতৃবৃন্দরা বলেন, এই সংগঠনের একটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে, আমরা মুজিব আদর্শে আদর্শিত, মুজিব আদর্শকে ভালবাসি, মুজিব আদর্শকে বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সারা বাংলার ঘরে ঘরে সহ প্রবাসেও পৌঁছে দিতে চাই। তারা বলেন, এসকল কার্যক্রম আওয়ামী লীগের ত্যাগী বঞ্চিত কর্মী ও দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে।
এছাড়াও ত্যাগী কর্মীদের নিয়ে সকল অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া সহ প্রচারণার মাধ্যমে সকল অপশক্তিকে প্রতিহত করার কথা তুলে ধরেন। আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে সকল ত্যাগী মুজিব সৈনিকেদের প্রতি আহবান জানান। তারা আরো বলেন, এ সংগঠন বাংলাদেশের ৬৪ জেলায় তাদের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে প্রায় ৩৬টি জেলায় কমিটি তৈরী করা হয়েছে যার মাধ্যমে একটি শক্তিশালী একটি টিম হবে যা শুধু সোনার বাংলা গড়তে কাজ করবে তবে কোনভাবে আওয়ামিলীগের সুবিধা বাধীদের সাথে নয় বরং সুবিধাবঞ্চিতদের নিয়েই কাজ করার কথা জানান।
২৩ ও ২৪ আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও টুঙ্গীপাড়ায় জাতির পিতার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে কর্মসূচির কাজ সমাপ্তি হয়।